২০২৪ সালের এপ্রিল মাসে কেএনএফ-এর ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনীর গণগ্রেপ্তারের শিকার হয়েছিলেন প্রায় ২০০ জন বম নারী, পুরুষ ও শিশু। বারবার জামিনের আদেশ নামঞ্জুর হয়ে প্রায় দেড় বছর বিনা বিচারে কারাবাস করছেন এখনও অনেক বম আদিবাসী। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রীতা ও রাষ্ট্রীয় অবহেলা, ও বিচারহীনতার কারণে ২ জন বম নাগরিক পেয়েছেন মরণোত্তর মুক্তি।
গ্রেফতারকৃত বম নাগরিকদের বর্তমান আপডেট:
(১৮-০৯-২০২৫)
২০২৪ সালে আটক হাওয়া থেকে মুক্তি পেয়েছেন:
পুরুষ: ৫১ জন
নারী ও শিশু: ২০ জন
মোট: ৭১ জন
২০২২ ও ২০২৩ সালে আটক হাওয়া থেকে মুক্তি পেয়েছেন:
পুরুষ: ২২ জন
মোট মুক্তিপ্রাপ্ত: ৯৩ জন
বর্তমানে মুক্তির অপেক্ষায় (জামিনপ্রাপ্ত): ১ জন
মোট আটক হয়েছেন: ১৯৭ জন
মোট মুক্তি পেয়েছেন: ৯৩ জন
বর্তমানে কারাগারে আছেন: ১০৪ জন
নারী: ১০ জন
পুরুষ: ৯৪ জন
নিরাপরাধ সকল বম আদিবাসীদের মুক্তি এবং বিনা বিচারে কারা হেফাজতে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

